ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরকারি বরাদ্দ আ'ত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান এর বিরুদ্ধে।

সঞ্জয় কুমার, আদিতমারী উপজেলা  লালমনিরহাট

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেনের বি'রুদ্ধে সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা আ'ত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং তাকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন চলাকালে এক পক্ষের প্যানা সরিয়ে ফেলা নিয়ে ধাক্কাধাক্কির ঘটনায় কিছুটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে।

রোববার (২৩ আগস্ট) সকালে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও অভিযোগকারী কয়েকজন ভুক্তভোগী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন সরকারি বিভিন্ন প্রকল্প, ত্রাণ ও উন্নয়ন খাতের বরাদ্দের অর্থ যথাযথভাবে বিতরণ না করে আ'ত্মসাৎ করেছেন। এ কাজে মোগলহাট ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য শুকুর উদ্দিনের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় অভিযোগকারী পক্ষের মানববন্ধনে শুকুর উদ্দিন ওরফে শুক্কুর মেম্বার এসে অংশগ্রহণকারীদের টানানো প্যানা সরিয়ে ফেলেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধা'ক্কাধাক্কি হয় এবং ঘটনাস্থলে কিছুটা উ'ত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনি জামে মসজিদের উন্নয়নের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও মসজিদ কমিটির সভাপতিকে মাত্র ৬৮ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা প্যানেল চেয়ারম্যান আ'ত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, সরকারি উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা অর্থ নিয়ে অনিয়ম বা আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেনের বি'রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে পদ থেকে অপসারণের দাবি জানান তারা।

তবে তার বি'রুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সরকারি বরাদ্দ আ'ত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান এর বিরুদ্ধে।

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x