ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

 মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে টেকনাফ মডেল থানার উদ্যোগে হ্নীলা স্টেশনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে হ্নীলা স্টেশনে আয়োজিত এ কর্মসূচিতে টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা উত্তর বিএনপির আহ্বায়ক শাকের আহমদ, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সদস্যসচিব ডা. নুরুল আজিম সোহেল, দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার জামাল উদ্দিন, এসআই সঞ্জয়, এসআই শুভ, সাবেক সভাপতি আবছার কামাল নোবেল, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল, যুবদলের আহ্বায়ক হারুন রশিদ প্রভাত, সদস্যসচিব আব্দুল্লাহ বিন কাদের, এএসআই কবির, মিজানুরসহ অনেকে।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।

 তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

 বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

পরে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি হ্নীলা স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x