ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫-এর পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড়, জাকিরের ডেইল পাহাড়ের পাদদেশে কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে গত শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিকানা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

একই দিন পৃথক আরেকটি অভিযানে র‌্যাব সদস্যরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালান। সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সহায়তায় ওই বসতঘর থেকে সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়।

পরে বিধি অনুযায়ী তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক সামসুন নাহারের পিতা শামসুর আলম। তার বাড়ি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শেড নম্বর ০৬৮৭-এর রুম নম্বর ০৬।

উদ্ধার হওয়া পরিত্যক্ত অস্ত্র এবং গুলিসহ আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x