ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাংবাদিকদের ‘আইডল’ হাফেজ মোহাম্মদ কাসেমের আকস্মিক টেকনাফ উপজেলা প্রেসক্লাব পরিদর্শন

সাংবাদিকতার মানোন্নয়ন, ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

টেকনাফের সাংবাদিক সমাজের প্রবীণ মুরব্বি, হোয়াইক্যং ইউনিয়নের কৃতী সন্তান ও সাংবাদিকদের অভিভাবক হিসেবে পরিচিত প্রবীণ কলমসৈনিক হাফেজ মোহাম্মদ কাসেম আকস্মিকভাবে টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন করেছেন।

রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে তিনি টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পৌঁছান। এ সময় প্রেসক্লাবে উপস্থিত পেশাদার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে হাফেজ মোহাম্মদ কাসেম সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের কল্যাণে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন প্রকৃত সাংবাদিককে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরতে হয়। বিশেষ করে তরুণ সাংবাদিকদের প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে নিজেদের আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় তিনি দৈনিক রূপালী সৈকত পত্রিকা নিয়মিত পড়ার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র সমাজের সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় সংবাদ ও সমসাময়িক বিষয় সম্পর্কে জানতে দৈনিক রূপালী সৈকতসহ বস্তুনিষ্ঠ সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তোলা জরুরি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন, সহ-সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের বার্তা সম্পাদক নজরুল ইসলাম খোকন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক রূপালী সৈকতের সহ-সম্পাদক সোলতান আহমদ।

প্রবীণ সাংবাদিক ব্যক্তিত্ব হাফেজ মোহাম্মদ কাসেমের মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যকে স্বাগত জানান প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য এবং টেকনাফের সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

হাফেজ মোহাম্মদ কাসেমের এই আকস্মিক আগমন ও সাংবাদিকদের প্রতি আন্তরিক দিকনির্দেশনা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান উপস্থিত সাংবাদিকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের ‘আইডল’ হাফেজ মোহাম্মদ কাসেমের আকস্মিক টেকনাফ উপজেলা প্রেসক্লাব পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x