ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে গ্রেপ্তার ১৩, মিলল ৪ কেজি গাঁজা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) থেকে শনিবার (২২ আগস্ট) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশেষ ক্ষমতা আইন, মাদক, চুরি, আত্মহত্যার প্ররোচনাসহ বিভিন্ন নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ওরফে আনোয়ার হোসেন মিশনকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে দীর্ঘভূমি উত্তরপাড়া এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককমতরা হলেন,ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারোয়া গ্রামের মো. সালাউদ্দিন (৪০) ও মো. রুবেল (২৬)।

এ ছাড়া পৃথক অভিযানে চুরি মামলার আসামি মো. আল-আমিন (৩২), আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি মো. হোসেন (৪৫), নিয়মিত মামলার আসামি মো. আল-আমিন (৩২) ও মো. অনিক (২৫)কে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত চার আসামি মো. বাছির ওরফে বাবুল (৩০), আরিফুল ইসলাম (৩০), সোহাগ সরকার (৩৫) ও রাজু আহম্মেদ রাসেল (২৫)কে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, বেজুড়া এলাকার মো. আবু বকর ছিদ্দিক তুহিন (২৫) ও অনন্তপুর এলাকার আশিকুর রহমান আশিক (২৪)। আবু বকরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আশিকুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে গ্রেপ্তার ১৩, মিলল ৪ কেজি গাঁজা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x