ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার ১, দুটি গাছ জব্দ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে বসতবাড়ির পাশে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে ইমামুল হক শিকদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর চাষ করা দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ইমামুল হক শিকদার তাঁর বসতবাড়ির পশ্চিম পাশের জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষ করছেন।

পরে ডিবির একটি দল ওসি ডিবির নেতৃত্বে সেখানে অভিযান চালায়। এ সময় ইমামুল হক শিকদারের দেখানো স্থান থেকে চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে গাছ দুটি জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার ১, দুটি গাছ জব্দ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x