নুরুল হোসাইনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী আব্দুল জব্বার
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নুরুল হোসাইনের ৪০তম জন্মদিন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফের কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জন্মদিনের দিনে নুরুল হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী আব্দুল জব্বার। এ সময় তিনি সাংবাদিক নুরুল হোসাইনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে আব্দুল জব্বার বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। নুরুল হোসাইন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনীর মাধ্যমে টেকনাফের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা উঠে আসছে। ভবিষ্যতেও তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।
এ সময় নুরুল হোসাইন শুভেচ্ছার জন্য আব্দুল জব্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মতামত