ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় মাদক সেবনে ধরা ১০ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণপাড়া সদরের আব্দুস সালাম (৫০), পূর্বপাড়ার মো. রিপন মিয়া (৪০), দধিখুলার হৃদয় মিয়া (৩০), ছাতিয়ানির মো. ছোটন মিয়া (২৮), মহালক্ষীপাড়ার কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মো. রুমান মিয়াজি (২৯), নাইঘরের মো. শহীদ মিয়া (৫০), সিদলাইয়ের মো. জসিম উদ্দিন (৩০), জিরুইনের মো. বাছির বাবুল (৩০) ও নাগাইশের মো. হানিফ মিয়া (২১)।ভ্রাম্যমাণ আদালত আব্দুস সালাম ও মো. রুমান মিয়াজিকে ছয় মাস করে এবং মো. রিপন মিয়া ও হৃদয় মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। মো. ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে এক মাস করে, মো. শহীদ মিয়া ও মো. জসিম উদ্দিনকে ১০ দিন করে, মো. হানিফ মিয়াকে সাত দিন এবং মো. বাছির বাবুলকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, সাজাপ্রাপ্ত ১০ জনকে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় মাদক সেবনে ধরা ১০ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x