ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা

কামাল খান 

সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১৭ আগস্ট) সোমবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সভা পরিচালনা করেন সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক,জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্ন্যাহ চৌধুরী নার্গিস,জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে নায়বে আমির জিন্নুর আহমদ চৌধুরী,পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি,সিনিয়র সাংবাদিক আনোয়ার শাহজাহান, 

এ সময় স্কুলের শিক্ষার্থী, গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাইবার অপরাধের বিভিন্ন ধরন, এর সামাজিক ও আইনি ক্ষতিকর দিক এবং মাদকের ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়।

বর্তমান সময়ে তরুণ সমাজকে সাইবার অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন।

সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সময়োপযোগী, শিক্ষণীয় ও গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং একটি নিরাপদ ও সচেতন সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x