গোবিন্দগঞ্জ উপজেলায় বিষ নিয়ে বিয়ের দাবিতে প্রবাসী যুবকের বাড়িতে তরুণীর অবস্থান
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে বিয়ের দাবিতে হাতে বিষ নিয়ে এক প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী।
শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মোঃ রাশেদুল ইসলাম রায়হান (তাজুল ইসলামের ছেলে) ও একই গ্রামের তরুণী সুরভীর মধ্যে দীর্ঘ প্রায় ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে।
ওই সম্পর্কের সূত্র ধরে তরুণী বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে এসে হাতে বিষ নিয়ে অবস্থান নেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত
মতামত