ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-যশোরের কেশবপুর উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে কেশবপুর হাসপাতাল সড়কের খাদ্য গুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে।তিনি কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইয়াসিন আরাফাত বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হলে তাকে উদ্ধার কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। 

তিনি ২০২৪ সালে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মুখমণ্ডল ও শরীরে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য নেওয়ার পথিমধ্যে তিনি মারা গেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x