ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: - সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ইং উপলক্ষে কুমিল্লার লাকসামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), লাকসাম, কুমিল্লা।

অনুষ্ঠান পরিচালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো-অর্ডিনেটর জাফর আহমেদ। এতে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।

আলোচনা সভায় বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লাকসামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x