ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর ব্যবসায়ীদের আবেদন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি হাটের রাস্তা দখল ও বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বসতি পরিবারের সদস্যরা।

গত ২৯ জুলাই ২০২৬ তারিখে দাখিল করা আবেদনপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, গোবিন্দগঞ্জ নতুন বাজার মৌজার ৩৫৭ নম্বর দাগের সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় বাজারের প্রধান সড়ক থেকে খামার গলিতে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় ওই এলাকায় কর্মকার ও কুটিরশিল্পভিত্তিক প্রায় ২০টি দোকান ব্যবসায়িক সংকটে পড়েছে।

আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ থাকায় বাজারের আবর্জনা অপসারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া বাজারের পেছনের অংশে প্রহরীরা প্রবেশ করতে না পারায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, রাস্তা পাকাকরণের অনুমোদন থাকলেও রাস্তার সীমানা দখলমুক্ত না হওয়ায় উন্নয়নকাজ শুরু করা যাচ্ছে না। তাই ভূমি রেকর্ড, ম্যাপ ও নকশা অনুযায়ী সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং দ্রুত জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করার দাবি জানান তারা।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনপত্রের অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর ব্যবসায়ীদের আবেদন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x