ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক

আবারও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক

মোঃ আবুল হোসেন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হুমায়ুন করিম সিদ্দিক।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের সব নিয়োগ বাতিল করে নতুন করে ১৮০ জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। ওই তালিকায় অ্যাডভোকেট মো. হুমায়ুন করিম সিদ্দিকের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে তিনি ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রথমবার এ পদে নিয়োগ পান।

অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের সন্তান। তাঁর বাবা মো. আব্দুল খালেক সরকার এবং মা বানু বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।

তিনি বাসুরিয়া শামসুন নাহার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে সুনামের সঙ্গে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি প্রথমে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত হন। আইন অঙ্গনে দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত সুনামের স্বীকৃতিস্বরূপ তাঁকে পুনরায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁর এ নিয়োগে সরিষাবাড়ীসহ জামালপুরের সর্বস্তরের মানুষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন মেয়াদেও তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আইনগত দায়িত্ব পালন করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জেনারেল হলেন অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x