ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার, রায় কার্যকর এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভা সেক্রেটারি লেকচারার মাওলানা শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা উচিত।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল এবং ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x