বনায়নে বাঁধ ও বিষ প্রয়োগে মাছ শিকার, মহিষের মৃত্যু না দেখার ভান বন কর্মকর্তার।
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সবুজ বনায়নে অবৈধভাবে নিয়ম-নীতির তক্কা না করে বনায়নের ছোট ছোট খালে বাঁধ ও বিষ প্রয়োগে মাছ শিকার ও মহিষের মৃত্যু না দেখার ভান বন কর্মকর্তার।
বাধ নির্মাণে কেটে ফেলা হচ্ছে বনের বড় বড় গাছ। রাঙ্গাবালী একটি দ্বীপ উপজেলা এর চারপাশে নদী বেষ্টিত। নদীর পাড়ে সৌন্দর্য ঘেরা সবুজ বনায়ন প্রভাবশালীদের খপ্পরে নষ্ট হচ্ছে সৌন্দর্য ও প্রাকৃতিক সম্পদ বনায়ন ও বিষ প্রয়োগে বিলুপ্ত হচ্ছে ছোট প্রজাতির মাছ। বনায়নের মধ্যে রয়েছে অসংখ্য ছোট ছোট খাল।এই খাল গুলোর সংযোগ নদীর সাথে। খালগুলোতে জোয়ার ভাটার পানি আসা-যাওয়ার কারণে এর সাথে উঠে আসে নানান প্রজাতির মাছ।
এখানকার ৮০% মানুষই কৃষক ও জেলে। মানুষ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। স্থানীয়দের দাবি মাছধরা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ লিজ নামক অস্ত্র ব্যবহার করে বাগানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জেলেদেরকে। লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রভাবশালীদেরকে দেওয়া হয় মৌখিক অনুমতি। মৌখিক অনুমতিতেই দখল করে নেয় সবুজ বনয়নের খাল ও চর। প্রভাবশালী চক্র ও বন কর্মকর্তারা মিলে এসব ভাগবাটোয়ারা করেন।
মনজুর রহমান মৃধা বলেন, এলাকার চর মাদারবুনিয়ার বনে আমি ১৯টি মহিষ লালন-পালন করি। বনের মধ্যে ছোট ছোট খালে বাঁধ দিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার করেন প্রভাবশালীরা, এতে করে বাঁধে আটকে পরে একটি মহিষ জোয়ার পানিতে ডুবে গত ২১ জুলাই রাতে আমার প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি মহিষ মারা যায়। একই সঙ্গে তার আরও তিনটি ছোট মহিষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জসিম মিয়া বলেন বনের ভেতরের ছোট ছোট খালগুলোতে প্রভাবশালী একটি চক্র বাঁধ নির্মাণ করে মাছ শিকার করছে। এতে খালে জোয়ারের পানি আটকে গিয়ে মহিষের মৃত্যু হচ্ছে। ছোট খালগুলোতে বাঁধ দিয়ে বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করলে বাচ্চা মহিষ মারা যায় এবং গাভীন মহিষ বাচ্চা ফেলে দেয়। আমরা বারবার অভিযোগ করেও এর কোন প্রতিকার পাইনি।
স্থানীয় বাসিন্দা রিয়াদ হোসেন বলেন, সরকারি বন ধ্বংস করে বনের গাছ কেটে বাঁধ নির্মাণের ঘটনায় বন বিভাগের ব্যাপক অনিয়ম দেখা গেলেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
স্থানীয় বাসিন্দারা বলেন, বন বিভাগের কর্মকর্তাদেরকে একটি মহিষে ৫০০ টাকা দিতে হয় টাকা দেওয়ার পরও আমরা কেন মহিষকে বিষাক্ত পানি খাওয়াবো।
নাম না বলার শর্তে একজন মহিলা বলেন,বিষাক্ত ঔষধ প্রয়োগ করার কারণে খাবার অনুপযোগী ছোট মাছ গুলো মারা যায়। প্রতিদিন পাঁচ থেকে ছয় মন মরা গুড়া মাছ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।এলাকাবাসীর আরও অভিযোগ, বন বিভাগ টাকার বিনিময়ে এ ধরনের খাল ইজারা দেয় প্রভাবশালীদের কাছে। তাদের দাবি, বনের মধ্যে খালের বাঁধ দিয়ে বিষ প্রয়োগের এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক মহিষের মৃত্যু হবে। প্রতি বছরই এ ধরনের মহিষ মৃত্যুর ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের।
বাধ নির্মাণকারী ওহাব মাদবার বলেন, যেই বাধে মহিষ মারা গেছে সেই বাদ আমি দেইনি অন্য একটি খালে বাদ দিয়েছি। এই বাধ দিয়েছে সুমন। কে বাগান লিজ দিয়েছে আপনার কাছে জানতে চাইলে বলেন, বিএনপির সভাপতি দেলোয়ার কাজী সহ অন্যান্য নেতারা তারা আমাদের কাছে বাগান বিক্রি করেছে।
এ ব্যাপারে কথা বলতে চাইলে দেলোয়ার কাজি সহ বিএনপির অন্যান্য নেতারা কথা বলতে অনিচ্ছুক, তবে প্রকাশ না করার শর্তে আমার দেশের হাতে এসেছে পাঁচ মিনিটের একটি অডিও।সেখানে তিনি বলেন রাঙ্গাবালী সদর বিট কর্মকর্তার কাছ থেকে আমরা ৫০ হাজার টাকায় বাগান লিজ নিয়েছি।তিনি আমাদেরকে কোন কাগজপত্র দেননি মৌখিক অনুমতি দিয়েছেন। কাগজপত্র চাইলে বিট কর্মকর্তা বলেন আইনগতভাবে কোন কাগজ দেওয়া যায় না। আপনাদেরকে কেউ সমস্যা করলে আমি দেখব। মহিষ মরার ব্যাপারে দুঃখ প্রকাশ করে তিনি বলেন বাগান আমরা বিক্রি করে দিয়েছি ওখানে কে কি করে আমরা জানিনা।রাঙ্গাবালী সদর বিট কর্মকর্তা ফজলুর রহমান বলেন, বাগানে মহিষ মরার ব্যাপারটি আমি জেনেছি। বাগান কারো কাছে আমরা লিজ দেইনি। বাগানে যে বাধ দেয়া হয়েছে সেগুলো দুই এক দিনের মধ্যে আমি কেটে দেবো এবং বাগানের গাছ কেটে যারা বাধ নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবো।
মতামত