ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা, সাড়ে ৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় দুইজন, ডাকাতি মামলার তিনজন এবং সিআর ও জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজনসহ মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুলাই) দাউদকান্দি মডেল থানা সূত্রে জানানো হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৮০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৬) ও তাসলিমা (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

এছাড়া বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে এসআই রিজোয়ানুল ইসলাম মেঘনা-গোমতী সেতুর নতুন টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৪০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে একই দিন ভোর সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামি—জাকির হোসেন রানা (৩৯), দুলাল শরিফ (৪৬) ও রুবেল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. হাবিব (৩৮) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোছা. পরুশাকে গ্রেপ্তার করে পুলিশ।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x