নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় নদীপথে ইয়াবা পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবি।
আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার দক্ষিণ রহমতের বিল গ্রামের মো. আনোয়ার আলীর ছেলে মো. মনজুর আলী (৪০)।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে মনজুর আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত