ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা: দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ছেলের মরদেহের সামনে পুলিশ!!

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, ষ্ট্যাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলশিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখতে পান কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সামসুল মিয়া। হৃদয়বিদারক এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে উপস্থিত পুলিশ সদস্য, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন (১০) কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত কনস্টেবল মোহাম্মদ সামসুল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা সদরে। তুহিন স্থানীয় গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুহিন সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। জনতা স্কুল রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল মোহাম্মদ সামসুল মিয়া। তখনও তিনি জানতেন না, যে শিশুর লাশ উদ্ধার করতে যাচ্ছেন, সেটি তার নিজের সন্তান। ঘটনাস্থলে পৌঁছে সন্তানের নিথর মরদেহ দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সেই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত সবাইকে গভীরভাবে শোকাহত করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে কনস্টেবল সামসুল মিয়া ঘটনাস্থলে যান। পরে সেখানে গিয়ে তিনি জানতে পারেন নিহত শিশুটি তারই ছেলে। এটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক একটি ঘটনা।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, স্কুল এলাকার সামনে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা এবং সড়ক পারাপারে বাড়তি সতর্কতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দোয়া: মহান আল্লাহ তাআলা যেন নিষ্পাপ শিশু তুহিনকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তার শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা: দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ছেলের মরদেহের সামনে পুলিশ!!

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x