ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হোয়াইক্যংয়ে জনতার বিক্ষোভে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানি পণ্ড, কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অবরুদ্ধ

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সীমানা নির্ধারণ-সংক্রান্ত গণশুনানি জনতার তীব্র প্রতিবাদের মুখে পণ্ড হয়ে যায়। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে এবং সীমানা নির্ধারণ কর্মকর্তাসহ কয়েকজন রাজনৈতিক নেতা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন।

গণশুনানির আগে থেকেই শত শত নারী-পুরুষ ইউনিয়ন পরিষদের সামনে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল— “ইউনিয়ন বিভক্তি চাই না”, “ইউনিয়ন বিভক্তি হলে মানুষ কষ্ট পাবে”, “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি নয়”, “ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” ইত্যাদি।

বিক্ষোভকারীদের দাবি, হোয়াইক্যং মডেল ইউনিয়ন বিভক্ত হলে সাধারণ মানুষের নাগরিক সেবা গ্রহণে দুর্ভোগ বাড়বে। তারা অভিযোগ করেন, জনগণের মতামতকে উপেক্ষা করে ইউনিয়ন বিভক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

জানা যায়, টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানির আয়োজন করা হয়। এর আগে একই দিন সকালে হ্নীলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত গণশুনানি নিয়েও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ ওঠে, যথাযথ প্রচার-প্রচারণা ছাড়াই সেখানে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম অপি দাবি করেন, হ্নীলার গণশুনানিতে অনেক স্থানীয় নেতা ও সাধারণ মানুষ অংশ নেওয়ার সুযোগ পাননি।

বিকেলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে গণশুনানি শুরুর আগে বিক্ষোভকারীরা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হলেও গণশুনানি শুরু হলে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা পরিষদের বাইরে ভাঙচুর চালায়। এতে ইউনিয়ন পরিষদের দফাদারসহ কয়েকজন আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সীমানা নির্ধারণ কর্মকর্তাসহ কয়েকজন রাজনৈতিক নেতা পরিষদের হলরুমে আটকা পড়েন। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসাইন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম বলেন, হোয়াইক্যংয়ের অধিকাংশ মানুষ ইউনিয়ন বিভক্তির বিপক্ষে। তিনি দাবি করেন, ইউনিয়ন বিভক্তি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে এবং সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।তবে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, গণশুনানি শুরুর আগেই হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং সীমানা নির্ধারণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়ন বিভাজনের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হোয়াইক্যংয়ে জনতার বিক্ষোভে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানি পণ্ড, কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x