ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালীগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন

কালিগঞ্জ ব্যুরোঃ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় শুরু হওয়া এ মহোৎসবে শ্রী শ্রী জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টানতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। রথের দড়ি টেনে ভক্তরা তাদের গভীর ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটান। এ উপলক্ষে গোবিন্দকাটি গ্রামজুড়ে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়।রথযাত্রা মহোৎসব পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, দক্ষিণ শ্রীপুর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ উপভোগ করেন।উপস্থিত নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হলে সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ছবিঃ  সাতক্ষীরার কালীগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

কালিগঞ্জ ব্যুরোঃ  শেখ শরিফুল ইসলাম 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালীগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x