জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়
==================================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুর জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।
মতামত