ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালাল ৩ পাচারকারী

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি ঃ কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন মাদক পাচারকারী ইয়াবাভর্তি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার উত্তর-পূর্বে, পালংখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় তিন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা দুটি বস্তার ভেতরে বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। পরবর্তীতে আশপাশের এলাকায় আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথ ব্যবহার করে সংঘবদ্ধ চোরাকারবারিরা মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের কারণে তাদের এসব অপচেষ্টা প্রতিহত করা হচ্ছে। উদ্ধার হওয়া আড়াই লাখ ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।”

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালাল ৩ পাচারকারী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x