ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় তিনজন আটক, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের"

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে আহত এক তিন মাস বয়সী শিশুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ঘটনার জেরে অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামের চাঁনগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি প্রকাশের পর শিশুটির পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। তবে শিশুটির বাবা-মা এ অভিযোগ অস্বীকার করেছেন।

পরিবারের দাবি, শিশুটি আহত হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে তার পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রচার করা হয়েছে, তা সঠিক নয়।

নরসিংদী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারক তাৎক্ষণিকভাবে ঘটনাটি গুরত্বের সঙ্গে আমলে নেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানা পুলিশকে নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

মাধবদী থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীতে আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় তিনজন আটক, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের"

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x