চকরিয়া কাকারায় বিএনপি নেতা নেছার উদ্দিন মনুর নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন) চকরিয়া কাকারায় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষে ও চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নেছার উদ্দিন মনুর নিজস্ব অর্থায়নে ধারাবাহিক ত্রাণ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় কাকারা লোটনী নেছার উদ্দিন নিজ বাসায় এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় নেছার উদ্দিন বলেন,ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৩য় বারের মত আজ ২৫০ পরিবারের জরুরি জন্য খাদ্য সহায়তা প্রদান করেছি।
তিনি আরও বলেন, এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছে হবে। এ সময় উপস্থিত সবাইকে নিয়ে চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল সাহেবের জন্য বিশেষ দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন,সাবেক দপ্তর সম্পাদক শোয়াইবুল ইসলাম এম.এ,কাকারা ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ওয়ার্ড বিএনপি নেতৃত্ববৃন্দ।
মতামত