ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একটি মোটরসাইকেলে করে ইয়াবার চালান ওই এলাকা দিয়ে পাচার করা হবে।

সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহী পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আরোহী নুরুল আমিনের হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া) এলাকার মো. আজিজ খান (২৩) এবং হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর বাসিন্দা নুরুল আমিন (৩৪)।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x