ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৪৫ ধারা জারির আগেই বাগানবাড়িতে ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আদালতে ১৪৫ ধারার কার্যক্রম চলাকালে একটি বাগানবাড়িতে ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন দক্ষিণ বিনই গ্রামের বাসিন্দা শুকর মিয়া (৬৫)।

অভিযোগে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মনোয়ারা বেগম, রেখা আক্তার, শিউলি বেগম, বিথী বেগম, রিমি বেগমসহ কয়েকজন তার বাগানবাড়িতে প্রবেশ করে বাউন্ডারি, পিলার ও বাঁশের বেড়া ভাঙচুর করেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শুকর মিয়ার দাবি, জমি নিয়ে বিরোধের জেরে মনোয়ারা বেগম আদালত থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে ১৪৫ ধারার আদেশ নিয়েছেন। তিনি বলেন, আদালতের আদেশ কার্যকর হওয়ার আগেই অভিযুক্তরা বাগানবাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে দখলের চেষ্টা করেছেন। তবে আদালতের আদেশ মিথ্যা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে এ দাবির সত্যতা আদালতের কোনো সিদ্ধান্তে এখনো প্রতিষ্ঠিত হয়নি।

অভিযোগের বিষয়ে মনোয়ারা বেগম ও অন্যান্য অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, অভিযোগে বর্ণিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১৪৫ ধারা জারির আগেই বাগানবাড়িতে ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x