ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎

‎আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ ‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মোঃ  নায়েব আলী।সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াজান্দির তার ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

‎

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বালিয়াকান্দি বাজারে মুরগির ব্যবসা পরিচালনা করে আসছেন। তার বসতবাড়ি বালিয়াকান্দি-আমতলা সড়কের পাশে অবস্থিত। বিভিন্ন মুরগির খামার থেকে বড় মুরগি ক্রয় করে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ও বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করেন। বিক্রির পূর্বে কিছু মুরগি তার বসতবাড়ি সংলগ্ন স্থানে এক থেকে দুই দিনের জন্য সংরক্ষণ করে রাখা হয়।

‎

‎তিনি অভিযোগ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি স্বার্থান্বেষী মহল তাকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দিয়ে আসছে। এসব অভিযোগের কারণে তার ব্যবসা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। নায়েব আলী আরও বলেন, তিনি কখনোই ছোট মুরগি লালন-পালন করে বড় করেন না। শুধুমাত্র বাজারজাত করার জন্য বড় মুরগি ক্রয় করে অল্প সময়ের জন্য সংরক্ষণ করেন। ফলে তার এ কার্যক্রমে আশপাশের মানুষের কোনো ক্ষতি বা পরিবেশ দূষণের সৃষ্টি হয় না। ‎তিনি দাবি করেন, তার সংরক্ষণস্থল সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং সেখান থেকে কোনো ধরনের দুর্গন্ধ ছড়ায় না। তাই প্রকৃত তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবসায়ী মোঃ নায়েব আলী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটনেরও দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x