ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবু সুফিয়ান মুক্তার

আল আমিন জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মনোনীত পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সাংবাদিক ও কারানির্যাতিত রাজনৈতিক নেতা মো. আবু সুফিয়ান মুক্তার।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক, সামাজিক ও সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। পরবর্তীতে পাঁচবিবি উপজেলা ও জয়পুরহাট জেলা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেন।বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের জেলা সেক্রেটারি এবং পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জনসম্পৃক্ত বিভিন্ন উদ্যোগে তাঁর ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতারও মুখোমুখি হয়েছেন আবু সুফিয়ান মুক্তার। দলীয় সূত্রের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয় এবং তিনি প্রায় চার মাস কারাভোগ করেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, নানা প্রতিবন্ধকতা ও নির্যাতনের মধ্যেও তিনি সাংগঠনিক দায়িত্ব ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

বিশেষ করে ২০১৬ সালে পাঁচবিবি উপজেলা জামায়াতের অধিকাংশ দায়িত্বশীল নেতা কারাগারে থাকাকালে তিনি ভারপ্রাপ্ত উপজেলা আমীরের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, বিভিন্ন বিভাগের কার্যক্রম সমন্বয় করা এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কঠিন সেই সময়ে তাঁর নেতৃত্ব ও দায়িত্বশীলতা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।

দলীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার কারণে আবু সুফিয়ান মুক্তার পাঁচবিবি উপজেলার জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন। তাদের বিশ্বাস, ন্যায়, ইনসাফ, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবু সুফিয়ান মুক্তার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x