লালমাইয়ে কনকশ্রীতে মাদকবিরোধী র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক) কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কনকশ্রী এলাকায় মাদকবিরোধী র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৫টায় কনকশ্রী নতুন পুকুরপাড় চৌমুহনী থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি রিংকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান আফজল, ইউনিয়ন বিএনপির নেতা মো. শাহ আহমেদ স্বপন, প্রচার সম্পাদক মো. জসীম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ এবং ইউনিয়ন যুবদলের নেতা মো. তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. দুলাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
মতামত