ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জন্মদিনে সাংবাদিক ও ছড়াকার জাকির আজাদ বাবুকে আপনজন সম্মাননা

সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট সাংবাদিক, কবি ও ছড়াকার জাকির আজাদ বাবুকে ‘আপনজন সম্মাননা’ প্রদান করেছে কুমিল্লা বিতর্ক পরিষদ। শুক্রবার (১০ জুলাই) বিকেলে নগরীর দৈনিক কুমিল্লার জমিন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর জন্মদিনও উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা ও সাহিত্য একে অপরের পরিপূরক। দেশের অনেক খ্যাতিমান সাংবাদিক একই সঙ্গে সাহিত্যিক, কবি ও ছড়াকার হিসেবে পরিচিতি পেয়েছেন। জাকির আজাদ বাবুও সেই ধারার একজন নীরব কিন্তু অসাধারণ প্রতিভাবান মানুষ। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়ার মাধ্যমে সাহিত্যচর্চা করে আসছেন। প্রচারের আড়ালে থেকে নিরলস সাহিত্যসাধনায় নিয়োজিত থাকায় তাঁকে ‘গুপ্ত প্রতিভা’ বলেও অভিহিত করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, জাকির আজাদ বাবুর সাহিত্যবোধ, সৃজনশীলতা ও লেখনীর সৌন্দর্য কুমিল্লার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তাঁর সাহিত্যচর্চা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহাজাদা এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সাবেক সভাপতি ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল এবং সুজন কুমিল্লার সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খাঁন।

শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সুমন কান্তি নাথ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, নারী নেত্রী শাহানা হক, সমাজকর্মী সালমা হক এবং সাংবাদিক শামছুল আলম রাজন। স্বাগত বক্তব্য দেন দৈনিক কুমিল্লার জমিন-এর স্টাফ রিপোর্টার রুবেল মজুমদার।

পরিবারের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা শাখার সভাপতি ও জাকির আজাদ বাবুর সহধর্মিণী ইয়াসমিন রীমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, রাজনীতিবিদ শেখ মোহাম্মদ আবদুল মান্নান, সহকারী অধ্যাপক রাহুল তরফ পিন্টু এবং নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করেন কুমিল্লা বিতর্ক পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুম। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক সোহাইবুল ইসলাম সোহাগ এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শাহজালাল সরকার আবির।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জন্মদিনে সাংবাদিক ও ছড়াকার জাকির আজাদ বাবুকে আপনজন সম্মাননা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x