ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হাইকোর্টের স্থগিতাদেশে কুবির রেজিস্ট্রার পদে প্রত্যাবর্তন, তদন্ত থাকছে বহাল

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি:- দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাময়িক বরখাস্তপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার স্বপদে ফিরেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুনরায় রেজিস্ট্রার পদে যোগদানের অনুমতি দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম আগের মতোই চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ মার্চ আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে মো. মুজিবুর রহমান মজুমদারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩১ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৬৭৭৮/২০২৫ দায়ের করেন। রিটের শুনানি শেষে গত ২৩ জুন ২০২৬ হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের জারিকৃত সংশ্লিষ্ট অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

আদালতের নির্দেশনার পর ২৮ জুন তিনি উপাচার্য বরাবর পুনরায় দায়িত্ব গ্রহণের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের ফলে তার সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক ছুটির আদেশ কার্যকারিতা হারিয়েছে। তাই আইনগতভাবে তিনি পুনরায় দায়িত্ব পালনের অধিকার ফিরে পেয়েছেন। একই সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়নে তার যোগদানপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশের আলোকে মো. মুজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রার পদে পুনরায় যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, "হাইকোর্টের স্থগিতাদেশ সংযুক্ত করে তিনি যোগদানের আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে স্বপদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।"

রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিত্তিহীন। সুবিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছিলাম। আদালতের নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, "আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে রেজিস্ট্রার পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই রেজিস্ট্রারকে দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হওয়ার পর সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশে কুবির রেজিস্ট্রার পদে প্রত্যাবর্তন, তদন্ত থাকছে বহাল

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x