ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার:- জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৪ জুলাই (শনিবার) বিকাল ৩:০০ টায় ‘১১ দলীয় ঐক্য’ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।পৌর পার্ক শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ কর্মীরা অংশ নেন। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানের শুরুতেই মাওলানা শফিউল ইসলামের কোরআন তেলাওয়াতের পর গাইবান্ধা জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা আমীর মো: নূরুল ইসলাম মন্ডল এবং গাইবান্ধা পৌরসভা আমীর এ.কে.এম ফেরদৌস আলম ফিরোজ।

এছাড়াও খেলাফত মজলিস গাইবান্ধা জেলার সেক্রেটারি এ.কে.এম মেহেদী হাসান ও সদর উপজেলা সভাপতি মুফতি ইদরীস আলী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা সভাপতি জাহেদুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক মো: খায়রুল আলম, এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-০১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এবং গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং জনগণের ম্যান্ডেট বা গণভোটের রায় অবিলম্বে কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 একই সাথে ‘জুলাই সনদ’ এর পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কার নিশ্চিত করার আহ্বান করা হয় ।সবশেষে গাইবান্ধা-০২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মো: আব্দুল করিম সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x