ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ২

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ২

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ২

তপন দাস , নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামতকাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করে। কাজ চলাকালীন হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজ পরিচালনা করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতায়ন অফিসের এ জিএম রুম্মন ইসলাম বলেন, ওই এলাকায় বিদ্যুতের নতুন ৩৩ কেবি লাইন নির্মানের জন্য পোল (খুঁটি) স্থাপনের কাজ করছিল। নিহত শ্রমিকরা লাইন সাটডাউন না নিয়ে খুঁটি স্থাপনের সময় এই দূর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ২

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ২
0:00 0:00
1.0x