ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ে ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা

মোহাম্মদ আনোয়ার হোসেন :- কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ঐক্যবদ্ধ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বড়বাড়ি মসজিদ প্রাঙ্গণে ‘সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদ’এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল বারেক মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গ্রামের সর্বস্তরের জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে গঠনমূলক বক্তব্য ও মতামত তুলে ধরেন মোঃ জহিরুল হক, বিলাল হোসেন, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ নুরুল ইসলাম এবং মোঃ আবুল কাশেমসহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে আব্দুল বারেক মেম্বার বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠন করতে হলে আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে হবে। মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই সামাজিক আন্দোলন ও সচেতনতা আগামীতেও অব্যাহত থাকবে।

সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামের সাধারণ মানুষ সমাজ থেকে সব ধরনের অন্যায়-অবিচার দূর করতে একাত্মতা প্রকাশ করেন। সভা শেষে উপস্থিত সকলে গ্রামের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লালমাইয়ে ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x