ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সংবাদ সম্মেলনে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থার আহ্বান

চেয়ারম্যান হারুনের প্রতিবাদ: ‘সব অভিযোগ মিথ্যা’, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের দাবি

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন) কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ তাঁর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও উন্নয়ন প্রকল্পে অনিয়মসহ বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চেয়ারম্যান হারুন অর রশিদ এসব কথা বলেন।

তিনি জানান, সম্প্রতি ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দায়েরের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।

চেয়ারম্যান দাবি করেন, দায়িত্ব গ্রহণের শুরু থেকেই একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এমনকি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও অভিযোগকারী সদস্যরা উপস্থিত হননি। এরপর থেকেই তারা পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট, সরকারি সহায়তা বিক্রি এবং বিভিন্ন দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হউক। তদন্তে কোনো অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী যে কোনো শাস্তি তিনি মেনে নেবেন। তবে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং সরকারি বিধিমালা অনুসরণ করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ সময় তিনি দাবি করেন, এই অপতৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— ১নং ওয়ার্ডের সদস্য আশরাফ হোছাইন, ২নং ওয়ার্ডের সদস্য বাহাদুর আলম, ৩নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিন, ৪নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক, ৫নং ওয়ার্ডের সদস্য তালেব উল্লাহ, ৬নং ওয়ার্ডের সদস্য উসমান গণি এবং ৭নং ওয়ার্ডের সদস্য মো. মহসিন। তাঁর অভিযোগ, তারা নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পদধারী এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। এসব বিষয়েও সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

চেয়ারম্যান আরও বলেন, সম্প্রতি পূর্ব বড় ভেওলায় সংঘটিত মর্মান্তিক শিশু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মহল গোপনে অস্থিরতা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সহ বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করেছে। এ বিষয়ে তিনি জনগণকে গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং শান্ত থাকার আহ্বান জানান।

এই সংবাদ সম্মেলনে স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের উদ্দেশে চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য, তথ্য ও প্রমাণ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য উদঘাটনে ভূমিকা রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চেয়ারম্যান হারুনের প্রতিবাদ: ‘সব অভিযোগ মিথ্যা’, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের দাবি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x