ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছ

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় সন্দেহভাজন এক মাদক পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) জীম্বংখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং বাংলাদেশের অভ্যন্তরে ইলিয়াসের ঘের এলাকায় জেলের ছদ্মবেশে বালতি হাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে। তাকে চোরাকারবারী সন্দেহে দূর থেকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত কানজরপাড়া এলাকার দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাটে মোট ৫০ হাজার (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করেও অন্য কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x