ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি:- রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পুরিয়া কথিত হেরোইনসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা কথিত হেরোইনের মোট ওজন প্রায় ৭ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন। 

এ সময় দৌলতদিয়া ইউনিয়নের ছিদ্দিক কাজীর গ্রাম এলাকায় ৪ নম্বর ফেরিঘাট সংলগ্ন মাইনউদ্দিন সরদারের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উভয়ই মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ২নং ওয়ার্ডের কুষ্টাবন্দর গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে তুহিন মিয়া (৩২) এবং ৪ নং ওয়ার্ডের গোলাপনগর গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে তারেক হাসান (২৩)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ৭ গ্রাম। উদ্ধারকৃত আলামত জব্দ করে তাদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান,  জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x