ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে বিজিবির অভিযানে ১০ কোটি টাকার আইস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, ২ জুলাই ২০২৬ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় ডেইলপাড়া-মুন্ডার ডেইল এলাকায় ত্রিমুখী ফাঁদের পরিকল্পনা গ্রহণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে ভোর আনুমানিক ৪টার দিকে একটি ইজিবাইক সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যেতে দেখা যায়। এ সময় বিজিবির সদস্যরা তল্লাশির জন্য ইজিবাইকটিকে থামার সংকেত দিলে তাতে থাকা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকটি ফেলে পাশের এলাকায় দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত:

২ কেজি ক্রিস্টাল মেথ (আইস)

১টি জি-৩ রাইফেল

১টি দেশীয় তৈরি এলজি

১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন

১৩ রাউন্ড গুলি

১টি ইজিবাইক

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইকসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামত জব্দ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে ১০ কোটি টাকার আইস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x