ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, নগদ টাকা ও মালামাল লুট

কক্সবাজারের টেকনাফে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক মুদি ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা প্রায় ২ লাখ টাকার নগদ অর্থ, মোবাইল ফোন, মোবাইল রিচার্জের সামগ্রী ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত ব্যবসায়ীর নাম আবু বক্কর ছিদ্দিক। তিনি টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি মুদি দোকানের ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আবু বক্কর ছিদ্দিক। পথে টেকনাফ উপজেলা শহীদ মিনারের পেছনের এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৫–৬ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার পিঠে ৭টি এবং বাম হাতের তালুতে ১টিসহ মোট ৮টি ছুরিকাঘাত লাগে।

অভিযোগ রয়েছে, হামলার পর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে বিকাশ, নগদ ও ইজিলোডের লেনদেনের প্রায় ২ লাখ টাকা, চারটি বাটন মোবাইল ফোন, প্রায় ২০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ডসহ অন্যান্য মালামাল ছিল।

ঘটনার সময় তার সঙ্গে থাকা প্রতিবেশী রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিবারের সদস্যদের খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় আবু বক্কর ছিদ্দিককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এই ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, নগদ টাকা ও মালামাল লুট

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x