ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন

এম আর সজিব,সুনামগঞ্জ: দীর্ঘ প্রায় ১০ মাস পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ২নং জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন পুনরায় স্বীয় দায়িত্বে ফিরে এসেছেন। বুধবার (২৪ জুন ২০২৬) দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। চেয়ারম্যান সুজনের দায়িত্বে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন।সাধারণ জনগণ বলেন, আমরা আমাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যানকে আবারও দায়িত্বে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। জনগণের প্রত্যাশা পূরণে তিনি পূর্বের মতো নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আমরা আশা করছি।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান আরও বৃদ্ধিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

এদিকে চেয়ারম্যানের দায়িত্বে ফিরে আসাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্তোষ ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x