পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে চোরাইকৃত পণ্যসহ আটক ২....
এস কে জাফর আলম
টেকনাফ, কক্সবাবজার
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বিভিন্ন পণ্য চোরাচালানের মাধ্যমে দেশের বাজারে সরবরাহ করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।...
মতামত