সাহিত্যচর্চা ও সমাজসেবায় সক্রিয় মোঃ জিয়াউর রহমান
মো: মফিদুল ইসলাম সরকার:- সাহিত্যচর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোঃ জিয়াউর রহমান। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তাঁর আগ্রহ ছিল। মাঝখানে কিছুদিন বিরতি থাকলেও সম্প্রতি তিনি আবার নিয়মিত সাহিত্যচর্চায় মনোনিবেশ করেছেন।
এরই মধ্যে বিভিন্ন সাহিত্য সংকলনে তাঁর কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে প্রকাশিত একটি সংকলনে দেশের বিশিষ্ট লেখকদের পাশাপাশি তাঁর লেখাও স্থান পেয়েছে, যা তাঁর সাহিত্যজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
মোঃ জিয়াউর রহমান মনে করেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণ সমাজের মধ্যে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাঁর মতে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার তরুণদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে বাধা সৃষ্টি করছে। এ অবস্থা থেকে উত্তরণের অন্যতম উপায় হতে পারে নিয়মিত বই পাঠের অভ্যাস গড়ে তোলা।
সাহিত্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পথশিশুদের নিয়ে কাজ করা, এতিম শিশুদের সহায়তা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর সামাজিক কর্মকাণ্ডের অন্যতম ক্ষেত্র। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত রয়েছে।
সাহিত্য ও সমাজসেবার সমন্বয়ে এগিয়ে চলা মোঃ জিয়াউর রহমান ভবিষ্যতেও সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জিয়ার গ্রামের বাড়ি নাটোর জেলার বাগাতি পাড়া থানার দয়ারামপুর, তালতলা গ্রামে।
মতামত