ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ  উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া  একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান হত্যার ঘটনায় আজও (২১ জুন রবিবার)  রামগঞ্জ উত্তাল ছিল। শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনগণ একাত্মতা ঘোষণা করে মেহেদী হত্যার বিচার দাবিতে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। 

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বানে  সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা  রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে জড়ো হতে থাকে, এক পর্যায়ে রামগঞ্জ কলেজ মাঠ  জনসমুদ্রে পরিণত হয়। পরে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু  ও সাধারণ সম্পাদক রাকিব হাসানের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 পরে রামগঞ্জ চৌরাস্তায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ  মিছিল ও  মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন আজ ৬ দিন পার হয়ে গেলেও মেহেদী হত্যাকারী দের একজনও গ্রেপ্তার হয়নি। তারা মেহেদী হত্যাকারীদের গ্রেপ্তার করে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে  তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি এবং আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আসামীদের আইনের আওতায় আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাব। 

উল্লেখ যে গত ১৬ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে একই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির কয়েক জন শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করে। পরে মেহেদীর বাবা জিয়া উদ্দিন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থী সহ ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x