কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কক্সবাজার শহরের সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে র্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে কক্সবাজার সদর থানাধীন সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকার বলাকা বাস কাউন্টারের সামনে থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি আলী আহম্মদ (৩৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলী আহম্মদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়া নতুন শিকদারপাড়া এলাকায়। তিনি মৃত রফিক ও রোকেয়া বেগমের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আদালতের যাবজ্জীবন সাজা পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, সন্ত্রাসী এবং পলাতক আসামিদের বিরুদ্ধে
মতামত