ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুরে সড়ক নিরাপত্তা কর্মশালা: ‘মহাসড়ক অবরোধ নয়, শর্ত মানলেই চাকরি’

‎বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার: ‎সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “মহাসড়ক অবরোধ করা যাবে না—এ শর্ত মানলেই পোশাক শ্রমিকরা চাকরি করতে পারবেন। শ্রমিকদের কারণে মহাসড়ক অবরোধ হলে এর দায় সংশ্লিষ্ট কারখানা মালিকদের নিতে হবে।”

‎তিনি আরও জানান, মহাসড়কে বাজার বসানো, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অবৈধ হকার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎কর্মশালায় বক্তারা বলেন, অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, উল্টো পথে যান চলাচল, অবৈধ অটোরিকশা এবং ফুটপাত দখলের কারণে গাজীপুরে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

‎অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের ৩৫টি পরিবারকে ১ কোটি ১ লাখ টাকার সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে সড়ক নিরাপত্তা কর্মশালা: ‘মহাসড়ক অবরোধ নয়, শর্ত মানলেই চাকরি’

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x