ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় শিবির নেতাকে গলা কেটে হত্যা: নেপথ্যে কী কারণ?

আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বন্ধু সালাউদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন।

​আজ রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে। তিনি রংপুরের একটি কামিল মাদরাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। রোববার বিকেলে বোনারপাড়া বাজারে এ নিয়ে পুনরায় তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল ও তার ভাই পলাশের সঙ্গে সাইফুল্লাহ বারীর পক্ষের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত হলেও পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ধাওয়া করে সাইফুল্লাহ বারী ও তার বন্ধু সালাউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো ও ভারী অস্ত্র দিয়ে সাইফুল্লাহ বারীর গলায় উপর্যুপরি আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

​এদিকে, হামলায় গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের বন্ধু মোবাশ্বেরের অভিযোগ, বিদ্যালয়ের কমিটি গঠন এবং প্রধান শিক্ষককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসে সুনির্দিষ্টভাবে সাইফুল্লাহ বারীকে লক্ষ্য করে এ আক্রমণ চালায়।

​অভিযুক্ত মুকুল ও পলাশ বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে আপন দুই ভাই। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, মুকুল একসময় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন, তবে বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তার এবং প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

​এ ঘটনার পর থেকে বোনারপাড়া ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় শিবির নেতাকে গলা কেটে হত্যা: নেপথ্যে কী কারণ?

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x