টেকনাফ সাংবাদিক নেতৃত্বের পথে নজরুল ইসলাম খোকন
দৈনিক দিগন্ত সংবাদ পত্রিকার টেকনাফ প্রতিনিধি, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি এবং টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন নজরুল ইসলাম খোকন।
সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সহকর্মীদের কাছে তিনি একজন সাদা মনের মানুষ, দায়িত্বশীল সংগঠক এবং মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান, পেশাগত দায়িত্ববোধ এবং সংগঠনের প্রতি তাঁর একনিষ্ঠতা আগামী দিনে তাঁকে একজন সফল ও জনপ্রিয় সাংবাদিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে অনেকের বিশ্বাস। নেতৃত্বের গুণাবলি, দূরদর্শিতা এবং কর্মমুখী মানসিকতা তাঁকে সাংবাদিক সমাজে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ করে দেবে।
নজরুল ইসলাম খোকনের মতো সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা সাংবাদিকতা পেশার মর্যাদা বৃদ্ধি এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাঁর ভবিষ্যৎ পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক-এটাই সকলের প্রত্যাশা।
নুরুল হোসাইন
সভাপতি
টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
মতামত