ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শুভ জন্মদিন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও পরিবেশ যোদ্ধা ফজলুল কাদের চৌধুরী

আজ ২০ জুন। কক্সবাজারের সাংবাদিক সমাজ, মুক্তিযোদ্ধা পরিবার, পরিবেশপ্রেমী মানুষ এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এদিন জন্মগ্রহণ করেছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক ও পরিবেশ আন্দোলনের অগ্রসৈনিক ফজলুল কাদের চৌধুরী।

১৯৫০ সালের ২০ জুন তৎকালীন চকরিয়া থানার পালাকাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা মরহুম আবদুস সোবহান চৌধুরী এবং মাতা মরহুম গুলফরাজ বেগম চৌধুরী। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণে উজ্জ্বল ছিলেন ফজলুল কাদের চৌধুরী। তিনি ১৯৬৭ সালে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৯ সালে নাজিরহাট কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭৩ সালে একই কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্র ইউনিয়নের ভিপি হিসেবে দায়িত্ব পালনকালে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি সরাসরি অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা সংগ্রামে সাহসিকতার পরিচয় দেন। দীর্ঘ ৫২ বছর পর ২০২৩ সালের ২৬ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের ৫৪২ নম্বর প্রজ্ঞাপনে কক্সবাজার জেলার তালিকায় ক্রমিক নং ১৫৬ হিসেবে তিনি বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেন।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে সত্য ও ন্যায়ের পক্ষে কলমকে হাতিয়ার হিসেবে বেছে নিয়ে ১৯৮২ সালে সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। দৈনিক নয়াবাংলার উপ-সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হয়। এরপর তিনি দৈনিক যুগান্তর, সমকাল, যায়যায়দিন, দৈনিক কক্সবাজার ও দৈনিক বাঁকখালীসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত হচ্ছে জনপ্রিয় দৈনিক ‘রূপালী সৈকত’।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। সাংবাদিক সমাজের একজন অভিভাবক হিসেবে ২০২১ সালে তাঁর নেতৃত্বে কক্সবাজার জেলার ৯টি উপজেলা প্রেসক্লাবের প্রায় ২৮৫ জন সংবাদকর্মীকে নিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাব গঠিত হয়।

সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনেও তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসিত। সোনাদিয়া প্যারাবন, কুতুবদিয়ার বনাঞ্চল, টেকনাফের শাহপরীর দ্বীপসহ জেলার বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন কেটে নির্মিত জেটির বিরুদ্ধেও সফল আন্দোলনে নেতৃত্ব দেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি হিসেবে পরিবেশ সংরক্ষণে তাঁর অবদান আজও স্মরণীয়।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক সংগঠনের নেতৃত্ব দিয়ে সমাজ উন্নয়ন, ভোক্তা অধিকার, নারী ও শিশু সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

জন্মদিন উপলক্ষে কক্সবাজারসহ দেশের সাংবাদিক সমাজ, মুক্তিযোদ্ধা পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেছেন।

সত্য, ন্যায়, সাহসিকতা ও মানবকল্যাণের আদর্শে উজ্জীবিত এই গুণী ব্যক্তিত্বের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে আরও বহু বছর কাজ করার তৌফিক দান করুন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শুভ জন্মদিন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও পরিবেশ যোদ্ধা ফজলুল কাদের চৌধুরী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x