রাজবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী সদর থানার একটি শিশু ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাহাবুদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা সংক্রান্ত মামলার আসামি মোঃ ওয়াহিদুজ্জামান (৬০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগাডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে।
তিনি রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর তালতলা এলাকায় তার শ্বশুর আব্দুল লতিফ শেখের বাড়িতে অবস্থান করছিলেন।রাজবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত